• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৯শে মাঘ ১৪৩২ রাত ০৩:১০:৩৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

কাহারোলে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী গ্রেফতার

৬ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:১৬:১৪

কাহারোলে বিপুল পরিমাণ গাঁজাসহ নারী গ্রেফতার

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের কাহারোল উপজেলায় সাড়ে ১২ কেজি গাঁজাসহ রিমু বেগম নামে এক মহিলাকে গ্রেফতার করছে থানা পুলিশ। ৫ ডিসেম্বর বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার ৫নং সুন্দরপুর ইউনিয়নের গলনরপুর গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

Ad

পুলিশ সূত্রে জানা যায়, থানার অফিসার ইনচার্জ রুহুল আমিনের নেতৃত্বে স্থানীয় ফারুক আহমেদ মুন্সির বাড়িতে বিশেষ অভিযানে অংশগ্রহণ করে এস আই সালাউদ্দিনসহ এক দল পুলিশ সদস্য। এ সময় ফারুক মুন্সির স্ত্রী রিমু বেগমকে আটক ও সাড়ে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। রিমু বেগমের স্বামী ফারুক মুন্সি পলাতক রয়েছেন।

Ad
Ad

থানার অফিসার ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে থানায় একটি মামলা রুজু হয়েছে। পলাতক মাদক কারবারি ফারুক মুন্সিকে গ্রেফতারের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মাদক নিরোধ করতে সব ধরনের ব্যবস্থা গ্রহণে পুলিশ সব সময় তৎপর রয়েছে এবং থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪

তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
তাসনিম জারা-ববি হাজ্জাজ নিজেকে ভোট দিতে পারবেন না
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:০২


Follow Us