• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:১১:৩৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

কালিয়াকৈরে নৌকা ডুবে ২ যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

২৬ জুলাই ২০২৫ রাত ০৯:০৫:৪৮

কালিয়াকৈরে নৌকা ডুবে ২ যুবকের মরদেহ উদ্ধার, নিখোঁজ ১

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার মকস বিলে নৌকাডুবির ঘটনায় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এখনো নিখোঁজ রয়েছেন আরও একজন।

Ad

২৬ জুলাই শনিবার সকাল ও বিকেলে পৃথক সময়ে এই দুই জনের মরদেহ উদ্ধার করা হয়।

Ad
Ad

নিহতরা হলেন সাভারের শিমুলিয়া ইউনিয়নের হালিম মিয়ার ছেলে রফিকুল (১৮) ও কালিয়াকৈরের কারলসুরিচালা গ্রামের বাবুল মিয়ার ছেলে শিমুল (১৯)।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে পাঁচ বন্ধু মিলে মকস বিলে ঘুরতে গিয়ে একটি নৌকায় ওঠেন। নৌকাটি গভীর পানির মধ্যে পৌঁছালে তীব্র বাতাসে সেটি উল্টে যায়। এতে তিন বন্ধু পানিতে ডুবে নিখোঁজ হন। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার তৎপরতা শুরু করে।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ ইফতেখার হোসেন রায়হান চৌধুরী বলেন, রফিকুল ও শিমুলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও নিখোঁজ একজনকে উদ্ধারে আমাদের অভিযান চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭




Follow Us