• ঢাকা
  • |
  • সোমবার ৩রা ফাল্গুন ১৪৩২ ভোর ০৪:২৩:১২ (16-Feb-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে পরিত্যক্ত ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার

১৯ ডিসেম্বর ২০২৫ দুপুর ০২:৫৭:২০

গাজীপুরে পরিত্যক্ত ব্রিজের নিচ থেকে মরদেহ উদ্ধার

গাজীপুর উত্তর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর উপজেলার রাজাবাড়ি বাজারের পরিত্যক্ত ব্রিজের নিচে থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৯ ডিসেম্বর শুক্রবার সকালে বাজারের পশ্চিম পাশের ব্রিজের নিচে পরিত্যক্ত টিনের ছাপরা ঘর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। উদ্ধার ব্যক্তির নাম আসাদ ৷ তিনি উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের মিটালু গ্রামের মৃত মফিজ উদ্দিন সরকারের ছেলে৷

Ad

মেয়ে সানজিদা জানায় তার বাবা অসুস্থ ছিলো। মাথায় কিছুটা সমস্যা ছিলো৷ আড়াই মাস আগে বাড়ি থেকে নিরুদ্দেশ হয়ে যায়। আমরা থানায় জিডি করেছিলাম।

Ad
Ad

স্থানীয় হাসেম জানান, গত রাতে রাজাবাড়ি বাজারে চুরি হওয়ার ঘটনা ঘটে। চোর সন্দেহে আমরা একজনকে দৌড়ানি দিলে সে পরিত্যক্ত ব্রিজের নিচ দিয়ে পালিয়ে যায়৷ আমরা পিছনে ছুটলে ওই জায়গায় দুর্গন্ধ পাই৷ তারপর দেখি পরিত্যক্ত টিনের ছাউনির ঘরে মরদেহ পড়ে আছে। পরে পুলিশে খবর দিই।  

শ্রীপুর থানার পরিদর্শক সঞ্জয় কুমার বলেন, ‘মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান হয়েছে৷ পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে৷’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
নাহিদ ইসলামের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:১২:১৭

পদত্যাগ করেছেন আইজিপি
পদত্যাগ করেছেন আইজিপি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪৩:০৩


মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
মণিরামপুরে বিএনপি নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৪২:১১

কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
কবে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী, জানালেন সেনাপ্রধান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৬:০৪

জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
জামায়াত আমিরের বাসায় তারেক রহমান
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩০:০৭



দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
দাউদকান্দিতে যাত্রীবাহী বাস খাদে পড়ে ২ জন নিহত
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩১:২৯

বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
বিএনপি ৫০ শতাংশ, জামায়াত ৩২ শতাংশ ভোট পেয়েছে: ইসি
১৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৩৭


Follow Us