রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় প্রকাশ্যে জুয়া খেলার অভিযোগে সাতজনকে গ্রেফতার করেছে রাঙ্গুনিয়া মডেল থানা পুলিশ।
২৭ ফেব্রুয়ারি শুক্রবার গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।


গ্রেফতার হলেন মো. কুদ্দুস মিয়া (৫১), নুরুল হক (৪৫), মো. নাসের (৩৯), মো. পারভেজ (৪০), মো. আজিজুল হক (৪৪), মো. সেলিম (৪৫) ও মো. আব্দুল কুদ্দুস (৪২)।

তারা সবাই খোরশেদ তালুক পাড়া, ৯ নম্বর ওয়ার্ড, দক্ষিণ রাজানগর ইউনিয়নের বাসিন্দা।
পুলিশ জানায়, শুক্রবার গোপন সংবাদে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available