• ঢাকা
  • |
  • শনিবার ১৪ই চৈত্র ১৪৩২ রাত ১০:০৬:০৯ (28-Mar-2026)
  • - ৩৩° সে:

মণিরামপুরে গুদামের তালা ভেঙে ৭ ব্যারেল জ্বালানি তেল জব্দ

২৮ মার্চ ২০২৬ রাত ০৮:১০:৪১

মণিরামপুরে গুদামের তালা ভেঙে ৭ ব্যারেল জ্বালানি তেল জব্দ

মণিরামপুর (যশোর) প্রতিনিধি: যশোরের মণিরামপুরে অবৈধভাবে মজুত রাখা অকটেন ও পেট্রোল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।

২৮ মার্চ শনিবার বিকেলে উপজেলার খেদাপাড়া বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, খেদাপাড়া বাজারে তবিবুর রহমানের একটি মুদি দোকান রয়েছে। অভিযোগ রয়েছে, দোকানের পেছনে ধানের গোডাউনে ড্রামভর্তি অকটেন ও পেট্রোল মজুত করে তিনি অধিক মূল্যে বিক্রি করছিলেন। বিষয়টি নজরে এলে স্থানীয়রা প্রশাসনকে অবহিত করেন।

Ad

খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ানের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি গোডাউনের তালা ভেঙে সেখানে রাখা অকটেন ও পেট্রোল উদ্ধার করা হয়। পরে পাশের আরেকটি গোডাউনেও তল্লাশি চালিয়ে মোট ৭ ব্যারেল জ্বালানি তেল জব্দ করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান জানান, ধানের গোডাউনে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়। উদ্ধারকৃত জ্বালানির সঠিক পরিমাণ (লিটার হিসেবে) তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
নারায়ণগঞ্জ এনসিপির শক্ত ঘাঁটি: নাহিদ ইসলাম
২৮ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৩৬



Follow Us