নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর সদর উপজেলায় পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে (১১) বলৎকারের চেষ্টার অভিযোগে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
৩ এপ্রিল শুক্রবার আসামিকে নোয়াখালী চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে জেলা কারাগারে পাঠানোর আদেশ দেয়। এর আগে, গতকাল বৃহস্পতিবার বিকেলে নোয়াখালী পৌরসভা এলাকা থেকে গ্রেফতার করে।


গ্রেফতার মোহাম্মদ মারুফ (২২) চাটখিল উপজেলার বদলকোট ইউনিয়নের হিরাপুর গ্রামের মোস্তফা কামালের ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, মারুফ উপজেলার একটি মাদ্রাসার হিফজ বিভাগের শিক্ষক। তিনি দীর্ঘ দিন থেকে মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্রদের সাথে শারীরিক সম্পর্ক করে আসছে। ভুক্তভোগী শিক্ষার্থী একই মাদ্রাসার ছাত্র। গত ২৩ ফেব্রুয়ারি ভোররাতে মাদ্রাসার ছাত্ররা সেহরী খেয়ে ঘুমিয়ে পড়ে। ওই সময় অভিযুক্ত শিক্ষক ভিকটিমকে ঘুম থেকে ডেকে তুলে দেয়। একপর্যায়ে তাকে বলৎকারের চেষ্টা করে। ঈদের ছুটিতে নির্যাতিত শিক্ষার্থী বাড়ি এলে তার পরিবারকে বিষয়টি অবহিত করে। ঘটনার ১০দিন পর বৃহস্পতিবার দুপুরের ভুক্তভোগী শিশুর বাবা বাদী হয়ে সুধারাম থানায় মামলা করেন। ওই মামলায় মারুফকে গ্রেফতার দেখানো হয়েছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.তৌহিদুল ইসলাম, শিশু শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টার অভিযোগে মামলা ও শিক্ষককে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ওই শিক্ষককে কারাগারে পাঠানো হয়েছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available