• ঢাকা
  • |
  • শুক্রবার ৪ঠা বৈশাখ ১৪৩৩ রাত ১১:৪৯:৪৭ (17-Apr-2026)
  • - ৩৩° সে:

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

১৭ এপ্রিল ২০২৬ রাত ০৯:৪২:৪৫

কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ

কুষ্টিয়া প্রতিনিধি: ২ দফা দাবিতে কুষ্টিয়ায় অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ করে দিয়েছে পরিবহন শ্রমিকেরা। এতে জেলার অভ্যন্তরীণ সব রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

১৭ এপ্রিল শুক্রবার ভোর ৫টা থেকে মালিক গ্রুপ ও মালিক সমিতির অধীনে কোনো যাত্রীবাহী বাস ছেড়ে যায়নি। এরফলে কুষ্টিয়া-মেহেরপুর, কুষ্টিয়া-প্রাগপুরসহ কুষ্টিয়া-খুলনা-যশোর, কুষ্টিয়া-রাজবাড়ী, কুষ্টিয়া-বরিশাল, কুষ্টিয়া-রাজশাহী এবং কুষ্টিয়া-পাবনা-সিরাজগঞ্জ রুটে বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। তবে ঢাকাগামী দূরপাল্লার বাস চলাচল স্বাভাবিক রয়েছেন।

Ad
Ad

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা বাস, মিনিবাস, কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়ন এ কর্মবিরতির ডাক দেয়। তাদের দাবি, মালিকরা যে সুযোগ-সুবিধা ভোগ করেন, তা শ্রমিকদেরও দিতে হবে এবং শ্রমিক সংগঠনের নামে কুষ্টিয়া-খুলনা রুটে একটি বাস চালানোর অনুমোদন দিতে হবে।

Ad

কুষ্টিয়া জেলা বাস মিনিবাস মালিক গ্রুপের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম জানান, একসপ্তাহ আগে শ্রমিকরা এই দুটি দাবির কথা জানালেও তা পূরণ না হওয়ায় তারা আজ থেকে কর্মবিরতি শুরু করেছেন। দাবি না মানলে আরও কঠোর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
হার দিয়েই সিরিজ শুরু বাংলাদেশের
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৬

শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
শনিবার সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী
১৭ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৭:৪৪:৪৫


Follow Us