• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৮ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৫২:৩২ (21-Apr-2026)
  • - ৩৩° সে:

শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় গ্রেফতার ২

২১ এপ্রিল ২০২৬ দুপুর ০১:৫৬:১১

শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতি মামলায় গ্রেফতার ২

শিবচর (মাদারীপুর) প্রতিনিধি: মাদারীপুরের শিবচরে তেলবাহী ট্রাক ডাকাতির ঘটনায় জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত ট্রাক, তেল বিক্রির নগদ ১ লাখ ৯২ হাজার টাকা এবং বাংলাদেশ পুলিশের কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, পুলিশ বিশেষ অভিযান চালিয়ে কুমিল্লা ও নারায়ণগঞ্জ থেকে দুইজনকে আটক করেন।

Ad
Ad

তিনি জানান, গত ১২ এপ্রিল রাতে ঢাকা থেকে ৭৫ ব্যারেল সয়াবিন তেল নিয়ে ঝিনাইদহের উদ্দেশ্যে রওনা দেন ট্রাকচালক ইসরাফিল হোসেন ও তার এক সহকারী। রাত ১২টার দিকে শরিয়তপুরের নাওডোবা এলাকায় একটি ডাকাতদল ট্রাকটির গতি-রোধ করে চালক ও সহকারীকে কুপিয়ে আহত করে। এ সময় ট্রাকটি নিয়ে মুহূর্তেই সটকে পড়ে চক্রটি। পরে তাদের হাত-পা বেঁধে শিবচরের বাখরেরকান্দি এলাকায় ফেলে রেখে যায়। এ ঘটনায় শিবচর থানায় মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ডাকাতদলের দুই সদস্যকে গ্রেফতার করেন। অভিযানে লুণ্ঠিত ট্রাক, নগদ টাকা ছাড়াও ৪টি সাউন্ড গ্রেনেড, ৩ রাউন্ড টিয়ারশেল ও একটি পুলিশের হেলমেট জব্দ করা হয়।

Ad

পরে গ্রেফতার দুইজনকে আদালতে তোলা হলে বিচারক তাদেরকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এই ঘটনায় বাকি জড়িতদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
আশুলিয়ায় নেশাজাতীয় ইনজেকশনসহ গ্রেফতার ২
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:১৯:৪২



চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
চট্টগ্রামে বস্তিতে ভয়াবহ আগুন
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:২১

হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:১২:০৯


পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
পদত্যাগ করলেন মার্কিন শ্রম সচিব
২১ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:০৬:৪৮




Follow Us