নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে হাতিয়া থানা পুলিশ।
২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে উপজেলার বয়ার চর এলাকায় ভাটার সময় নদীর পাড় থেকে এ মরদেহটি উদ্ধার করা হয়।


স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ভাটার সময় নদীর পাড়ে একটি মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

প্রত্যক্ষদর্শী শরীফ উল্যা জানান, নদীর পানির স্রোতে ভেসে আসা মরদেহটি বালুর চরে আটকে ছিল। মরদেহটি কিছুটা ফুলে গিয়েছিল, ফলে তাৎক্ষণিকভাবে পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পুলিশ জানায়, নিহতের পরিচয় শনাক্তে চেষ্টা অব্যাহত রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ বিষয়ে হাতিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, “খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করি। এখনো পর্যন্ত নিহত ব্যক্তির পরিচয় জানা যায়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।”
তিনি আরও জানান, “ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এটি দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে।”
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available