নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জে মেঘনাঘাট এলাকায় একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ আমির (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে দুইজনে।
১৬ মে শনিবার সকাল ১০টার দিকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।


বিষয়টি নিশ্চিত করেছেন শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান। তিনি জানান, আমিরের শরীরের প্রায় ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। বিস্ফোরণের ঘটনায় দগ্ধদের মধ্যে আমিরের অবস্থা আশঙ্কাজনক ছিল। চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান।

এর আগে একই ঘটনায় দগ্ধ হয়ে শংকর (২৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছিল।
প্রসঙ্গত, বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে বিস্ফোরণের ঘটনায় মোট ১২ জন দগ্ধ হন। তাদের মধ্যে ছয়জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। বর্তমানে চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। নিহত দুজনসহ মোট ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available