• ঢাকা
  • |
  • শনিবার ২রা জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ১১:২৩:২১ (16-May-2026)
  • - ৩৩° সে:

আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার

১৬ মে ২০২৬ রাত ০৯:৩৪:৩৪

আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর-এর শিক্ষার্থী আবু সাঈদ হত্যা মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত আসামি ও বিশ্ববিদ্যালয়টির সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করেছে পুলিশ।

১৬ মে শনিবার রাতে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মোহাম্মদপুর জোনের অতিরিক্ত পুলিশ কমিশনার (এডিসি) জুয়েল রানা।

Ad
Ad

তিনি জানান, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে দণ্ডপ্রাপ্ত সাবেক উপাচার্য ড. হাসিবুর রশীদকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

Ad

এর আগে গত ৯ এপ্রিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আবু সাঈদ হত্যা মামলার রায়ে ড. হাসিবুর রশীদকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দেন। একই মামলায় দুজনকে মৃত্যুদণ্ড ও তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া বাকি আসামিদের বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করা হয়।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুজন হলেন- পুলিশের সাবেক এএসআই আমির হোসেন ও সাবেক কনস্টেবল সুজন চন্দ্র রায়। তারা বর্তমানে গ্রেফতার রয়েছেন। এছাড়া যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত পুলিশের সাবেক তিন কর্মকর্তাসহ একাধিক আসামি এখনও পলাতক।

মামলায় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন সাবেক শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং ছাত্রলীগের নেতাকর্মীকেও বিভিন্ন মেয়াদে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের মধ্যে কয়েকজন গ্রেফতার হলেও অধিকাংশ আসামি এখনো পলাতক রয়েছেন।

ড. হাসিবুর রশীদের গ্রেফতারের ঘটনায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসসহ বিভিন্ন মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু
২৪ ঘণ্টায় হামে আরও দুইজনের মৃত্যু
১৬ মে ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:০১





Follow Us