• ঢাকা
  • |
  • বুধবার ৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ রাত ০৯:০৭:৩৯ (20-May-2026)
  • - ৩৩° সে:

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন

২০ মে ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:১৮

পিরোজপুরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ এর উদ্বোধন

পিরোজপুর প্রতিনিধি :"অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন" এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় পিরোজপুরেও পালিত হচ্ছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ-২০২৬

২০ মে বুধবার সকালে পিরোজপুরে সপ্তাহব্যাপী কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সাঈদ। পরে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দীন ভূঞা জনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা প্রশাসক আবু সাঈদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশিদসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স পিরোজপুরের উপ-সহকারী পরিচালক (ভারপ্রাপ্ত) যুগল বিশ্বাস।

বক্তারা অগ্নি দুর্ঘটনা প্র

তিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস কর্মীদের গুরুত্ব তুলে ধরেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us