• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৬:২১:২৯ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

জামালপুরে মামা-ভাগ্নির প্রেম, থানায় অভিযোগ স্ত্রীর

২৬ জুন ২০২৬ বিকাল ০৩:৫৬:১৮

জামালপুরে মামা-ভাগ্নির প্রেম, থানায় অভিযোগ স্ত্রীর

জামালপুর প্রতিনিধি: জামালপুরের দেওয়ানগঞ্জে আপন ভাগ্নির সাথে পরকীয়া প্রেমের জেরে এক গৃহবধূকে নির্মমভাবে মারধর ও বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে।

এই ঘটনায় ভুক্তভোগী গৃহবধূ মোছা. রুপসি আক্তার দেওয়ানগঞ্জ মডেল থানায় স্বামী মুকুল মিয়াসহ ৮ জনের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

পরিবারের সূত্রে জানা যায়, ভাটিপাড়া এলাকার মোছা. রুপসি আক্তারের সংসার ভালোই কাটছিল চার বছরের এক পুত্র সন্তানকে নিয়ে। কিন্তু সেই সুখের সংসারে অশান্তির আগুন জ্বলে ওঠে স্বামী মুকুল মিয়ার আপন ভাগ্নির সাথে পরকীয়া সম্পর্কের জেরে।

রুপসি আক্তারের অভিযোগ, স্বামী ও তার ভাগ্নির মধ্যকার অস্বাভাবিক মেলামেশার প্রতিবাদ করায় শ্বশুরবাড়ির লোকজন উল্টো তার ওপর চড়াও হয়।

গত ৪ জানুয়ারি তারিখে দেওয়ানগঞ্জের পুলাকান্দি এলাকায় তাকে লাঠিসোঁটা দিয়ে এলোপাতাড়ি মারধর করে এবং প্রাণনাশের হুমকি দিয়ে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়।

নির্যাতনের এখানেই শেষ নয়। বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার পর অভিযুক্ত স্বামী ও তার ভাগ্নি পরকীয়ার টানে একসঙ্গে ঢাকায় পালিয়ে যান। পরবর্তীতে ঢাকার কামরাঙ্গীরচরের একটি ভাড়া বাসায় অনৈতিকভাবে বসবাসকালে এলাকাবাসীর সহায়তায় তাদের হাতেনাতে ধরাও হয়।

রূপসী আক্তার বলেন, আমি প্রতিবাদ করায় আমার শ্বশুর-শাশুড়ি আর স্বামী মিলে আমাকে অমানুষিক মারধর করেছে। ওরা এখন ঢাকায় একসাথে থাকছে, আমার আর আমার বাচ্চার কোনো খোঁজখবর নেয় না, ভরণপোষণও দেয় না। আমি এর সুষ্ঠু বিচার চাই।

বর্তমানে নিজের ও সন্তানের ভরণপোষণ না পেয়ে চরম অসহায়ত্বে দিন কাটাচ্ছেন রুপসি আক্তার। এ অবস্থায় ন্যায়বিচারের আশায় দেওয়ানগঞ্জ মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।

দেওয়ানগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:৩২


শোকে-স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল
শোকে-স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:৩৫



জাপানে ফের ৫.৮ মাত্রার ভূমিকম্প
জাপানে ফের ৫.৮ মাত্রার ভূমিকম্প
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:০০:৪৪


Follow Us