• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৬:৫২ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

২৬ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:০০:৫৮

অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

বিনোদন ডেস্ক: ভারতের কন্নড় সিনেমার অভিনেত্রী ও মডেল কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর একটি ফ্ল্যাট থেকে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যার ঘটনা বলে ধারণা করা হলেও মৃত্যুর প্রকৃত কারণ জানতে বিস্তারিত তদন্ত চলছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

২৪ জুন বুধবার রাত সাড়ে ৮টার দিকে বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগর এলাকার ওই ফ্ল্যাটে এই ঘটনা ঘটে। নিহত ব্যবসায়ীর নাম বৈশাখ। তিনি গত এক সপ্তাহ ধরে ওই অভিনেত্রীর ফ্ল্যাটে অবস্থান করছিলেন বলে পুলিশ জানিয়েছে। তবে ঘটনার সময় অভিনেত্রী কৃষি থাপান্ডা সেখানে ছিলেন না, তিনি একাই অবস্থান করছিলেন।

তদন্তকারীরা জানান, ঘটনাস্থল থেকে কোনো সুইসাইড নোট বা চিরকুট উদ্ধার করা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য স্থানীয় ভিক্টোরিয়া হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও চূড়ান্ত তদন্ত শেষ হওয়ার আগে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তথ্য অনুযায়ী, বৈশাখ দীর্ঘদিন ধরে তীব্র বিষণ্নতায় ভুগছিলেন এবং এ জন্য চিকিৎসাধীন ছিলেন। ব্যক্তিগত ও পারিবারিক নানা সমস্যার কারণে তিনি মানসিকভাবে বেশ বিপর্যস্ত ছিলেন। তদন্তে আরও জানা গেছে, দাম্পত্য কলহের জেরে প্রায় এক মাস ধরে তিনি স্ত্রীর সঙ্গে আলাদা থাকছিলেন।

এদিকে বৈশাখ এর আগেও একটি আলোচিত চাঁদাবাজি ও হুমকির মামলায় পুলিশের নজরে এসেছিলেন। ব্যবসায়ী ও আইনজীবী অরবিন্দ রেড্ডিকে কুরিয়ারের মাধ্যমে চিঠি পাঠিয়ে ছয় থেকে সাত কোটি রুপি দাবি করার অভিযোগে তাকে গ্রেফতার করেছিল এইচএএল থানার পুলিশ। 

তদন্তকারীদের দাবি ছিল, এক নারীকে কেন্দ্র করে বিরোধের জেরেই ওই হুমকিমূলক চিঠি পাঠানো হয়েছিল। পরে অবশ্য তিনি জামিনে মুক্তি পান। গত ফেব্রুয়ারি মাসে কর্ণাটক হাইকোর্ট বৈশাখের বিরুদ্ধে চলমান পরবর্তী তদন্তের ওপর স্থগিতাদেশ দিয়েছিলেন।

বৈশাখের মৃত্যুর ঘটনায় তার পরিবারের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। রাজারাজেশ্বরী নগর থানার পুলিশ জানিয়েছে, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:৩২

Follow Us