অনলাইন ডেস্ক: কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিছিল এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে নীলফামারী-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
২৬ জুন শুক্রবার দুপুর আড়াইটার দিকে তাকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশের রিমান্ড আবেদনে বলা হয়, গত ১৯ জুন রাজধানীর মিরপুর-১ এলাকার এপেক্স ভবনসংলগ্ন বাটা শোরুমের সামনে আওয়ামী লীগের ৪০ থেকে ৫০ জন নেতাকর্মী মিছিল করেন। ওই মিছিলের কারণে জনমনে আতঙ্ক সৃষ্টি হয় বলে আবেদনে উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় মিছিলে নেতৃত্ব দেওয়া এবং ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডে অর্থায়নের অভিযোগে ২৬ জুন আশিকা সুলতানাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনার বিষয়ে আরও তথ্য উদ্ঘাটন এবং সংশ্লিষ্টদের সম্পৃক্ততা যাচাই করতে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available