• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৪৪:০৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মামা-ভাগ্নের মরদেহ

১০ জুন ২০২৬ সকাল ১০:৫১:২৬

নিখোঁজের ৬ ঘণ্টা পর পুকুরে মিলল মামা-ভাগ্নের মরদেহ

জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহে নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর পুকুর থেকে মামা-ভাগ্নের মৃতদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। নিহতরা হলেন, উপজেলার চরবাণিপাকুরিয়া ইউনিয়ন রায়ের বাকাই গ্রামের আব্দুর রফিকের ছেলে আন্নাফি (৮) ও একই এলাকার মঞ্জু মিয়ার ছেলে রিফাত হোসেন (৭)।  তারা সম্পর্কে মামা-ভাগ্নে।

স্থানীয়রা জানান, ৯ জুন মঙ্গলবার বিকাল ৫টা থেকে দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাদের সন্ধান পাননি। পরে রাত ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরের স্থানীয়রা নিখোঁজ শিশুদের জুতা ও খেলার বল দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা পুকুরে নেমে খোঁজ চালায়। একপর্যায়ে পুকুর থেকে দুই শিশুর মৃতদেহ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে মেলান্দহ থানার উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম জানান, বিকেল থেকে দুই শিশু নিখোঁজ ছিল। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ যায়। রাত ১০টা ৫৫ মিনিটে পুকুর থেকে তাদের মৃতদেহ উদ্ধার করা হয়।

মর্মান্তিক এই ঘটনায় রায়ের বাকাই গ্রামজুড়ে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫





Follow Us