• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৪৬:২৬ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

দেশে স্বর্ণের দামে ভরিতে কমল ৬ হাজার ৫৯১ টাকা

১০ জুন ২০২৬ সকাল ১১:৩৭:০৪

দেশে স্বর্ণের দামে ভরিতে কমল ৬ হাজার ৫৯১ টাকা

ডেস্ক রিপোর্ট: বিশ্ববাজারে দাম কমার প্রভাবে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমানো হয়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দামে ভরিপ্রতি ৬ হাজার ৫৯১ টাকা কমিয়েছে। এতে ২২ ক্যারেট স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ভরিতে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা।

১০ জুন বুধবার সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট স্বর্ণের প্রতি ভরি ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ১২ হাজার ৬৩৪ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণ ১ লাখ ৪৮ হাজার ৪২৫ টাকায় নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত ৬ জুন বাজুস স্বর্ণের দাম সমন্বয় করেছিল, তখনও ভরিতে ৫ হাজার ৪৮২ টাকা কমানো হয়েছিল।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন নির্ধারিত দামই সারা দেশে কার্যকর থাকবে।

তবে বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ মূল্য সংযোজন কর (ভ্যাট) এবং বাজুস নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যোগ হবে। গহনার নকশা ও মানভেদে এই মজুরির হার পরিবর্তিত হতে পারে বলেও জানানো হয়েছে।
 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫





Follow Us