• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১০:২৬:১০ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

২৭ অক্টোবর ২০২৪ বিকাল ০৪:৫৩:৩৮

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ২ ছাত্রী হলে নতুন প্রভোস্ট নিয়োগ

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শেখ হাসিনা হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের ভারপ্রাপ্ত প্রভোস্ট হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত নতুন এই প্রভোস্টদের দায়িত্ব পালন করতে বলা হয়েছে।

Ad

২৭ অক্টোবর রোববার রেজিস্ট্রার মো. মনিরুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

Ad
Ad

শেখ হাসিনা হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মনোয়ার বেগম ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট হিসেবে নিয়োগ পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক শারমিন আক্তার।

এতে বলা হয়, উল্লিখিত দায়িত্ব পালনের জন্য দায়িত্বপ্রাপ্ত শিক্ষকবৃন্দ বিধি মোতাবেক দায়িত্ব ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন, তবে যদি তাঁরা একাধিক অতিরিক্ত দায়িত্ব পালন করে থাকেন সেক্ষেত্রে বিধি মোতাবেক যেকোনো একটির ভাতা ও সুবিধাদি প্রাপ্ত হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।

শেখ হাসিনা হলের প্রভোস্ট ড. মনোয়ারা বেগম বলেন, প্রভোস্ট হিসেবে দায়িত্ব পাওয়ার পর আমার লক্ষ্য হলো ছাত্র-ছাত্রীদের জন্য একটি নিরাপদ, সুশৃঙ্খল ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করা। হল বিষয়ক শিক্ষার্থীদের যেসব প্রত্যাশা আছে তা পূরণের সর্বোচ্চ চেষ্টা করবো।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০



ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
ধানের শীষের প্রচারণার সময় হামলা, গুলিবিদ্ধ ৫
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৮:৫৬:৩১




গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭



Follow Us