• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ১১:৪৮:৩৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা

৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০

আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান আজ ৬ ফেব্রুয়ারি শুক্রবার দক্ষিণাঞ্চলের ছয় জেলায় ধারাবাহিক জনসভা করবেন। বরিশালের মেহেন্দিগঞ্জে নির্বাচনী সমাবেশের মধ্য দিয়ে তাঁর এই সফর শুরু হবে।

Ad

মেহেন্দিগঞ্জের জনসভা শেষে তিনি পটুয়াখালীর বাউফল, পিরোজপুর, ঝালকাঠি, নড়াইল এবং ফরিদপুরের বোয়ালমারীতে নির্বাচনী জনসভায় অংশ নেবেন। এসব কর্মসূচির মধ্য দিয়ে দক্ষিণাঞ্চলে জামায়াত আমিরের সফর শেষ হবে।

Ad
Ad

ডা. শফিকুর রহমানের সফরকে কেন্দ্র করে বরিশাল অঞ্চলের নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা লক্ষ্য করা গেছে। সকাল থেকেই পটুয়াখালীর বাউফল পাবলিক মাঠে নেতাকর্মী ও সমর্থকদের ভিড় জমতে শুরু করেছে।

নেতাকর্মীরা বলছেন, জামায়াত আমিরের এই সফর দলীয় কর্মীদের উজ্জীবিত করার পাশাপাশি নির্বাচনী মাঠে ইতিবাচক প্রভাব ফেলবে।

এদিকে জানা গেছে, আগামীকাল ৭ ফেব্রুয়ারি শনিবার ডা. শফিকুর রহমান সিলেটে একটি নির্বাচনী জনসভায় যোগ দেবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
ফুলছড়িতে সেনাবাহিনীর প্রস্তুতিমূলক মহড়া
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:২৫:৩৪





আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
আজ ৬ জেলায় জামায়াত আমিরের জনসভা
৬ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:০৮:১০


Follow Us