• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:২৫:৪৭ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৬ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট

১৪ ডিসেম্বর ২০২৫ সন্ধ্যা ০৭:৪২:৩৫

মুন্সীগঞ্জে প্রবাসীর বাড়িতে ডাকাতি, ২৬ ভরি স্বর্ণালংকারসহ টাকা লুট

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জের সিরাজদিখানে এক কুয়েত প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতরা বাড়ির সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা, একশ কুয়েতি দিনার ও দুইটি মোবাইল নিয়ে যায় বলে দাবি করা হয়েছে।

Ad

১৩ ডিসেম্বর শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের চান্দের চর গ্রামের কুয়েত প্রবাসী মো. আল-আমিনের বাড়িতে এ ঘটনা ঘটে। মাত্র পাঁচ দিন আগে আল-আমিন কুয়েত থেকে দেশে ফেরেন।

Ad
Ad

আল-আমিনের বাবা আব্দুর রাজ্জাক বলেন, ‘গত রাতে মুখোশ পরিহিত ১৫-২০ জন ডাকাত বাড়ির দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ভয়ভীতি সৃষ্টি করে বাড়ির সবাইকে জিম্মি করে ফেলে তারা। তাদের হাতে ছিল দা, চাইনিজ কুড়াল ও শটগান। পরে তারা ২৬ ভরি স্বর্ণালংকার, নগদ পাঁচ লাখ টাকা, একশ কুয়েতি দিনার ও দুইটি মোবাইল নিয়ে যায়।’

সিরাজদিখান থানার ওসি এম হান্নান বলেন, ‘খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেছি। তবে, রোববার বিকেল পর্যন্ত এ ঘটনায় কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us