• ঢাকা
  • |
  • রবিবার ৩০শে ফাল্গুন ১৪৩২ রাত ১২:২৪:৫৩ (15-Mar-2026)
  • - ৩৩° সে:

সন্ধ্যা নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

১৪ মার্চ ২০২৬ সকাল ০৯:১৭:৩৮

সন্ধ্যা নদীর পাড় থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার, পিরোজপুর: পিরোজপুরের নেছারাবাদ উপজেলার সমুদয়কাঠি ইউনিয়নে একটি ইটভাটার পাশে গলাকাটা অবস্থায় অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

১৩ মার্চ শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সন্ধ্যা নদীর পাড় থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

Ad
Ad

স্থানীয় সূত্রে জানা যায়, ইটভাটার শ্রমিকরা প্রথমে মরদেহটি দেখতে পেয়ে চিৎকার করলে আশপাশের লোকজন ঘটনাস্থলে জড়ো হন এবং নেছারাবাদ থানায় খবর দেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে এবং পরিচয় শনাক্তের জন্য প্রয়োজনীয় আইনগত কার্যক্রম শুরু করে।

Ad

পুলিশ জানায়, মরদেহটির মাথা বিচ্ছিন্ন থাকায় স্থানীয় কেউই মৃত ব্যক্তিকে শনাক্ত করতে পারেননি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কোনো স্থান থেকে ওই ব্যক্তিকে ধরে এনে সেখানে হত্যা করে ফেলে রাখা হয়েছে।

এলাকাবাসীর তথ্যমতে, শুক্রবার বিকেল ৩টার দিকে তিনজন ব্যক্তি মোটরসাইকেলে করে ইটভাটার ভেতরে প্রবেশ করতে দেখা যায়। আনুমানিক ৩০ মিনিট পর দুজনকে সেখান থেকে বের হতে দেখা যায়। ঘটনার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ।

ঘটনার খবর পেয়ে সার্কেল এসপি এবং নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেন। পাশাপাশি ঘটনার রহস্য উদঘাটনে বরিশাল থেকে ক্রাইম সিন ইউনিটের সদস্যরাও ঘটনাস্থলে আসেন।

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, ‘এমটিপিএফ ইটভাটা থেকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। ইটভাটার দক্ষিণ পাশে সন্ধ্যা নদীর তীরে একটি মাথাবিহীন মরদেহ পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি সিআইডি ও পিবিআইকে জানানো হয়েছে। তারা এসে ফিঙ্গারপ্রিন্ট ও অন্যান্য আলামত সংগ্রহ করার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us