• ঢাকা
  • |
  • শনিবার ৩০শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ০৯:৪৯:১৭ (13-Jun-2026)
  • - ৩৩° সে:

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় ২ জন গ্রেফতার

১২ জুন ২০২৬ সন্ধ্যা ০৬:৩৭:২৪

ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় ২ জন গ্রেফতার

অনলাইন ডেস্ক: রাজধানীর মিরপুরে ইট মেরে মোটরসাইকেল চালককে আহত করার ঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।

১২ জুন শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার এন এম নাসিরুদ্দিন এ তথ্য জানান।

তিনি জানান, রাজধানীর মিরপুরে ইট ছুড়ে মোটরসাইকেল আরোহীকে আহত করার ভাইরাল ভিডিওর রহস্য উদঘাটন এবং এ ঘটনায় জড়িত দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এ বিষয়ে দুপুর ২টায় ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য জানাবেন মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. মোস্তাক সরকার। 
সূত্র: ঢাকা পোস্ট 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us