ডেস্ক রিপোর্ট: জামালপুরে বোনের সঙ্গে প্রেমের সম্পর্ককে কেন্দ্র করে আল আমিন (২০) নামের এক যুবককে শ্বাসরোধে হত্যা করে দেহ থেকে মাথা বিচ্ছিন্ন করার ঘটনায় মূল অভিযুক্তসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
২০ মে বুধবার বিকেলে পিবিআই জামালপুর কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ সুপার পংকজ দত্ত এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, গত ১৮ মে জামালপুর-শেরপুর সীমান্তের বাগলগড় এলাকায় ঘাসের ক্ষেতে অর্ধগলিত অবস্থায় আল আমিনের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের বাবা সাইফুল ইসলাম শেরপুর সদর থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
আরটিভি অনলাইনের প্রতিবেদন থেকে জানা যায়, মামলার তদন্তে নেমে ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডে জড়িত মূল আসামি শুভ (১৯) এবং তার সহযোগী সম্রাটকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শুভ জামালপুর সদর উপজেলার পাথালিয়া সন্ধিক্লাব এলাকার উজ্জল মিয়ার ছেলে এবং সম্রাট একই এলাকার দুলাল মিয়ার ছেলে।
পিবিআই জানায়, পারিবারিক ও প্রেমঘটিত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটে। শুভর তালাকপ্রাপ্ত বোনের সঙ্গে আল আমিনের প্রেমের সম্পর্ক ছিল। এক পর্যায়ে শুভ উল্টো আল আমিনের বোনের সাথে প্রেম করতে চায়। খালাত দুই ভাইয়ের মধ্যে বনিবনা না হওয়ায় আল আমিনকে ডেকে নিয়ে সম্রাটের সহযোগিতায় হত্যা করে শুভ।
পিবিআই আরও জানায়, গ্রেফতারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনে আরও কোনো জড়িত ব্যক্তি আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available