• ঢাকা
  • |
  • শুক্রবার ২৩শে মাঘ ১৪৩২ রাত ০৩:৫২:১৯ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

দক্ষিণখান ও উত্তরখানে ফায়ার সার্ভিস স্টেশন চাইলেন খসরু চৌধুরী

৭ মে ২০২৪ রাত ০৯:৫২:০৫

দক্ষিণখান ও উত্তরখানে ফায়ার সার্ভিস স্টেশন চাইলেন খসরু চৌধুরী

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর দক্ষিণখান ও উত্তরখানে ফায়ার সার্ভিস স্টেশন চেয়ে জাতীয় সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করে বক্তব্য প্রদান করেছেন ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. খসরু চৌধুরী।

Ad

৭ মে মঙ্গলবার স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্যপ্রণালী-বিধির ৭১ বিধি অনুসারে জরুরী জন-গুরুত্বসম্পন্ন বিষয়ে কথা বলার সুযোগ পেয়ে তিনি এ দাবি জানান।

Ad
Ad

খসরু চৌধুরী বলেন, ঢাকা-১৮ আসনের দক্ষিণখান ও উত্তরখান থানায় অসংখ্য শিল্প কল-কারখানা ও ব্যবসা প্রতিষ্ঠান গড়ে উঠেছে। দিন দিন নতুন প্রতিষ্ঠান গড়ে উঠছে। এখানে কয়েক লাখ লোকের বসবাস। এই অঞ্চলে অগ্নিনির্বাপক ব্যবস্থা নেই।

ঢাকা-১৮ আসনের দক্ষিণখান ও উত্তরখানে আগুন লাগলে, অন্য এলাকা থেকে ফায়ার সার্ভিস আসতে আসতে আগুনে পুড়ে সব শেষ হয়ে যাবে।

তাই জরুরি ভিত্তিতে দক্ষিণখান ও উত্তরখানে ফায়ার সার্ভিস স্টেশন স্থাপন করার জোর দাবি জানান এমপি খসরু চৌধুরী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us