আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ভূগর্ভস্থ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র লঞ্চার এবং নৌবাহিনীর ওপর হামলা আরও জোরদার করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। মার্কিন বি-২ স্টিলথ বোম্বার থেকে ইরানের অভ্যন্তরে লুকানো ক্ষেপণাস্ত্র ঘাঁটিতে কয়েক ডজন দুই হাজার পাউন্ডের ‘বাঙ্কার বাস্টার’ বোমা নিক্ষেপ করা হয়েছে।
গত ৭২ ঘণ্টায় রাজধানী তেহরানসহ ইরানজুড়ে প্রায় ২০০টি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বোম্বার বাহিনী। এর মধ্যে ভূগর্ভস্থ ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং অন্যান্য সামরিক স্থাপনা অন্তর্ভুক্ত।


অ্যাডমিরাল কুপার জানান, ইরানের বিরুদ্ধে নৌ-অভিযান তীব্রতর হয়েছে। এর আগে প্রেসিডেন্ট জো বাইডেন ২৪টি জাহাজ ডুবিয়ে দেওয়ার কথা বললেও, বর্তমানে সেই সংখ্যা ৩০ ছাড়িয়ে গেছে।

মার্কিন দাবি অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া অভিযানের ফলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা ৯০ শতাংশ এবং ড্রোন হামলা ৮৩ শতাংশ কমে গেছে।
প্রতিবেদনে বলা হয়, ২৮ ফেব্রুয়ারি থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় এখন পর্যন্ত ৯৫০-এর বেশি মানুষ নিহত হয়েছেন। এদের মধ্যে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং মিনাবের একটি প্রাথমিক বিদ্যালয়ের ১৬৫ জন স্কুলছাত্রী রয়েছেন বলে জানা গেছে।
সূত্র: আনাদোলু এজেন্সি
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available