• ঢাকা
  • |
  • শুক্রবার ১১ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:০৩:০৯ (24-Apr-2026)
  • - ৩৩° সে:

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে হামলা চালাল ইসরায়েল

৮ এপ্রিল ২০২৬ সকাল ১০:১১:৩৬

যুদ্ধবিরতি উপেক্ষা করে ইরানে হামলা চালাল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইরান যুদ্ধে ২ সপ্তাহের বিরতির ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ঘণ্টাখানেক পর সে যুদ্ধবিরতি মেনেও নিয়েছে ইরান। তবে যুদ্ধবিরতির পরও হামলা থেকে সরে দাঁড়ায়নি ইসরায়েল। ৮ এপ্রিল বুধবার ভোরে ইরানে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েল।

ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ১২ বুধবার ভোরে এই তথ্য জানিয়েছে।

Ad
Ad

তবে তার কারণ হিসেবে বলা হয়েছে যুদ্ধবিরতির পরও ইরান ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছোড়া অব্যাহত রাখে। মূলত ইরানের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের স্থাপনাগুলোকে লক্ষ্য করে এই হামলা করা হয়েছে বলে জানিয়েছে তারা।

Ad

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানান, ওয়াশিংটন দুই সপ্তাহের জন্য ইরানে হামলা স্থগিত রাখবে। ইরানের ১০ দফা প্রস্তাবকে তিনি আলোচনার জন্য ‘কাজ চলার মতো ভিত্তি’ বলে উল্লেখ করেছেন।

পাকিস্তানের মধ্যস্থতায় শুক্রবার ইসলামাবাদে আলোচনা শুরু হওয়ার কথা রয়েছে। এই আলোচনা দুই সপ্তাহ চলবে। তবে তার আগেই ইসরাইলের এই নতুন হামলা নতুন করে দুশ্চিন্তার জন্ম দিয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
এনসিপিতে যোগ দিলেন ইসহাক সরকার, রনি ও কাফি
২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৩৯:৪২



মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান
মিত্রদের জন্য হরমুজে ফি মওকুফ করল ইরান
২৪ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:০৮:১৬




Follow Us