• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪৩:৩৭ (10-May-2026)
  • - ৩৩° সে:

সাবেক মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

১০ মে ২০২৬ বিকাল ০৫:৪৬:০৩

সাবেক মেয়র আইভীর জামিন বহাল, মুক্তিতে বাধা নেই

অনলাইন ডেস্ক: হত্যাসহ বিভিন্ন অভিযোগে দায়ের করা ১০ মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। ফলে তার মুক্তিতে আর কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।

১০ মে রোববার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আবেদন খারিজ করে এ আদেশ দেন।

Ad
Ad

এর আগে, ২০২৫ সালের ৯ মে ভোরে নারায়ণগঞ্জ শহরের দেওভোগ এলাকার চুনকা কুটির থেকে সেলিনা হায়াৎ আইভীকে গ্রেফতার করা হয়। পরে বিভিন্ন মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

Ad

পরবর্তীতে হাইকোর্ট পাঁচটি মামলায় তাকে জামিন দেন। তবে রাষ্ট্রপক্ষের আবেদনের পর আপিল বিভাগ সেই জামিন স্থগিত করেন। এর মধ্যে গত ১৮ নভেম্বর আরও পাঁচটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়।

পরে বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গত ২৬ ফেব্রুয়ারি আইভীকে জামিন দেন।

সর্বশেষ আপিল বিভাগের আদেশে তার জামিন বহাল থাকায় মুক্তিতে আর কোনো বাধা নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us