অনলাইন ডেস্ক: চলতি মে মাসের প্রথম ৯ দিনেই দেশে প্রবাসী আয় বা রেমিট্যান্স এসেছে ১০২ কোটি ৯০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, প্রতিদিন গড়ে প্রায় ১১ কোটি ৪৩ লাখ ডলার রেমিট্যান্স এসেছে এই সময়ে।
১০ মে রোববার বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।


তিনি জানান, গত বছরের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ৮৬ কোটি ৪০ লাখ ডলার। ফলে বছর ব্যবধানে রেমিট্যান্স প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৯ মে পর্যন্ত মোট রেমিট্যান্স এসেছে ৩ হাজার ৩৬ কোটি ২০ লাখ ডলার, যা গত বছরের তুলনায় ১৯ দশমিক ৫০ শতাংশ বেশি।
এর আগে, এপ্রিল মাসে দেশে রেমিট্যান্স আসে ৩১২ কোটি ৭৩ লাখ ডলার এবং মার্চে আসে ৩৭৫ কোটি ৫০ লাখ ডলার, যা এক মাসে দেশের ইতিহাসে সর্বোচ্চ প্রবাসী আয়ের রেকর্ড।
ফেব্রুয়ারিতে আসে ৩০২ কোটি ৭ লাখ ডলার এবং জানুয়ারিতে ৩১৭ কোটি ৯ লাখ ডলার রেমিট্যান্স। এছাড়া ডিসেম্বর, নভেম্বর, অক্টোবর, সেপ্টেম্বর, আগস্ট ও জুলাই মাসেও ধারাবাহিকভাবে উল্লেখযোগ্য পরিমাণ রেমিট্যান্স এসেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে, ২০২৪-২৫ অর্থবছরে মোট রেমিট্যান্স এসেছে ৩০ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা দেশের ইতিহাসে কোনো নির্দিষ্ট অর্থবছরে সর্বোচ্চ রেকর্ড।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available