• ঢাকা
  • |
  • শুক্রবার ১২ই আষাঢ় ১৪৩৩ বিকাল ০৪:৫৬:৩২ (26-Jun-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমার হয়ে বাংলাদেশে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন: মাহদী আমিন

২৬ জুন ২০২৬ দুপুর ০২:৪৮:৪৩

মিয়ানমার হয়ে বাংলাদেশে করিডোরের প্রস্তাব দিয়েছে চীন: মাহদী আমিন

অনলাইন ডেস্ক: চীন বাংলাদেশ-মিয়ানমার-চীন (বিসিএম) অর্থনৈতিক করিডোর গড়ে তোলার প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন।

২৬ জুন শুক্রবার স্থানীয় সময় দুপুরে চীনের রাজধানী বেইজিংয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

মাহদী আমিন বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন এবং বাংলাদেশের অন্যান্য নদী ব্যবস্থাপনায় সহযোগিতা করতে আগ্রহ প্রকাশ করেছে চীন। পাশাপাশি মিয়ানমার হয়ে চীন পর্যন্ত একটি অর্থনৈতিক করিডোর গড়ে তোলার বিষয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়েছে। এছাড়া রোহিঙ্গা সংকটের টেকসই সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের মধ্যে মধ্যস্থতায় সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দিয়েছে বেইজিং।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর এ সফরের মাধ্যমে বাংলাদেশ ও চীনের মধ্যে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব এবং কৌশলগত সম্পর্কের নতুন ভিত্তি তৈরি হয়েছে। পারস্পরিক আস্থা, আত্মনির্ভরতা ও সম্মানজনক সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়াই সরকারের লক্ষ্য।

চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে চার দিনের সরকারি সফরে বর্তমানে বেইজিংয়ে অবস্থান করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গত ২১ জুন রোববার মালয়েশিয়া সফরের মাধ্যমে তাঁর প্রথম সরকারি বিদেশ সফর শুরু হয়। পরে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) সামার দাভোস-২০২৬ সম্মেলনে অংশ নিতে চীনের দালিয়ান শহরে যান। সেখানে দুই দিনের কর্মসূচি শেষে বুধবার বিকেলে তিনি বেইজিং পৌঁছান।

বৃহস্পতিবার বেইজিংয়ের গ্রেট হলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা দিয়ে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং। পরে দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনুষ্ঠিত হয় দ্বিপক্ষীয় বৈঠক। বৈঠক শেষে তাঁদের উপস্থিতিতে বাংলাদেশ ও চীনের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা জোরদারে ১৩টি সমঝোতা স্মারকে সই হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
চলতি বছরে হামে মৃত্যু ৭০০ ছাড়ালো
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:৪৮:৩২


শোকে-স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল
শোকে-স্মরণে রাজধানীতে তাজিয়া মিছিল
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:২৮:৩৫



জাপানে ফের ৫.৮ মাত্রার ভূমিকম্প
জাপানে ফের ৫.৮ মাত্রার ভূমিকম্প
২৬ জুন ২০২৬ বিকাল ০৪:০০:৪৪





Follow Us