নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী-৬ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী ও এনসিপি নেতা আব্দুল হান্নান মাসউদের স্ত্রী শ্যামলী সুলতানা জেদনী ও তার ভাইসহ কয়েকজনের ওপর হামলার অভিযোগ উঠেছে।

১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সহ-সমন্বয়ক মো. হাফিজুর রহমান এ অভিযোগ করেন। তিনি জানান, বুড়িরচর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের আসাদিয়া কেন্দ্র পরিদর্শন শেষে ফেরার পথে একদল দুর্বৃত্ত তাদের ওপর হামলা চালায়। তার দাবি, বিএনপি নেতা লিটন চৌধুরী ও স্বপন মেম্বারের নেতৃত্বে কয়েকজন দেশীয় অস্ত্র নিয়ে রাস্তা অবরোধ করে এ হামলা চালায়।
অভিযোগে বলা হয়, হামলাকারীরা শ্যামলী সুলতানাকে রড দিয়ে মারধর করে এবং তার ব্যবহৃত মোবাইল ফোন কেড়ে নেয়। এ সময় ঘটনাটি ভিডিও ধারণ করতে গেলে আরেকজনের মোবাইল ফোনও ছিনিয়ে নেয়া হয়। হামলায় হান্নান মাসউদের ভাইসহ কয়েকজন আহত হয়েছেন বলে দাবি করা হয়েছে।
এ ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে সুষ্ঠু নির্বাচনি পরিবেশ নিশ্চিত করার দাবি জানান মো. হাফিজুর রহমান।
এদিকে শ্যামলী সুলতানা জেদনী নিজের ফেসবুক আইডিতে লিখেছেন, ‘আমাকে রড দিয়ে মারছে বিএনপির সন্ত্রাসীরা। আমার ফোন কেড়ে নিয়েছে। আমাকে মারার ভিডিও যে ধারণ করেছে, তার ফোন ভেঙে ফেলেছে। আমার দেবরকে কয়েকজন মিলে একসঙ্গে মারছে। প্রশাসন নিষ্ক্রিয়!’
তবে এ অভিযোগের বিষয়ে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও হাতিয়া উপজেলার ইউএনও মো. আলাউদ্দিন বলেন, হাতিয়া নিয়ে বেশ গুজব ছড়ানো হচ্ছে। আমরা মাঠে আছি। যেখানে সমস্যার কথা শুনছি সেখানেই যাচ্ছি।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available