• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ রাত ০৯:০৯:৩৫ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

ঠাকুরগাঁও-১ আসন

৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল

১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:১০

৮ কেন্দ্রের ফলাফলে এগিয়ে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: ঠাকুরগাঁও-১ (সদর) আসনের ১৮৫টি ভোট কেন্দ্রের মধ্যে ৮টি কেন্দ্রের প্রাথমিক ফলাফল পাওয়া গেছে। এতে ৬ হাজার ৭৮ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন বিএনপির মহাসচিব ধানের শীষ প্রতীকের প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের মনোনীত প্রার্থী দেলাওয়ার হোসেন পেয়েছেন ২ হাজার ৭৪৪ ভোট।

Ad

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ঠাকুরগাঁও জেলার তিনটি সংসদীয় আসনে এবার মোট ২০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যার মধ্যে দুইজন নারী প্রার্থী রয়েছেন। ঠাকুরগাঁও-২ আসনে সাতজন এবং ঠাকুরগাঁও-৩ আসনে দশজন প্রার্থী নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় অংশ নিয়েছেন।

Ad
Ad

তিনটি আসন মিলিয়ে জেলায় মোট ভোটার সংখ্যা ১২ লাখ ৫৫ হাজার ১৭ জন। এর মধ্যে নারী ভোটার ৫ লাখ ৯৮ হাজার ৪৮৮ জন, পুরুষ ভোটার ৬ লাখ ৭০ হাজার ২২ জন এবং হিজড়া ভোটার রয়েছেন ৭ জন। এছাড়া পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছেন ১০ হাজার ২৯২ জন ভোটার, যার মধ্যে নারী ২ হাজার ৩২৬ জন এবং পুরুষ ৭ হাজার ৯৬৬ জন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
কুমিল্লা-৪ আসনে হাসনাত আব্দুল্লাহ বিজয়ী
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:০৭:১৫




জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
জামায়াত একটি ‘দুঃখী দল’: ডা. শফিকুর রহমান
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:৪০:৩৯




বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
বিএনপি ১২ আসনে এগিয়ে, জামায়াত ৩
১২ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:১৯:০১

দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
দেশবাসীকে ইসির ধন্যবাদ, শুক্রবার বিশেষ দোয়ার অনুরোধ
১২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫০:২৬


Follow Us