• ঢাকা
  • |
  • সোমবার ১০ই ফাল্গুন ১৪৩২ রাত ০১:২৮:০৩ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

ইকবাল হাসান মাহমুদের বক্তব্য ইতিহাস ও ভাষাতত্ত্ববিরোধী: জুবায়ের

২২ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:১৪:০৫

ইকবাল হাসান মাহমুদের বক্তব্য ইতিহাস ও ভাষাতত্ত্ববিরোধী: জুবায়ের

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ-এর ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান সংক্রান্ত মন্তব্যের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের আজ ২২ ফেব্রুয়ারি রোববার এক বিবৃতিতে মন্ত্রীর বক্তব্যকে “অসঙ্গত” ও “ইতিহাস-ভাষাতত্ত্ববিরোধী” বলে আখ্যা দেন।

Ad

বিবৃতিতে জুবায়ের বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের এক আলোচনা সভায় ‘ইনকিলাব জিন্দাবাদ’ স্লোগান নিয়ে মন্ত্রীর মন্তব্য ইতিহাস, ভাষাতত্ত্ব ও গণআকাঙ্ক্ষার বাস্তবতাকে অস্বীকার করার শামিল। তিনি এ মন্তব্যে গভীর উদ্বেগ প্রকাশ করে নিন্দা ও প্রতিবাদ জানান।

Ad
Ad

তিনি দাবি করেন, ‘ইনকিলাব’ শব্দটির আরবি উৎস থাকলেও উপমহাদেশের স্বাধীনতা আন্দোলন, স্বৈরাচারবিরোধী সংগ্রাম এবং গণঅধিকার প্রতিষ্ঠার আন্দোলনে এটি দীর্ঘদিন ধরে ব্যবহৃত হয়ে আসছে। ভাষা জনগণের ব্যবহারের মাধ্যমে সমৃদ্ধ ও বিকশিত হয় উল্লেখ করে তিনি বলেন, শব্দের উৎপত্তিকে কেন্দ্র করে তাকে ‘বাংলাবিরোধী’ আখ্যা দেওয়া ভাষাবিজ্ঞানের মৌলিক নীতির পরিপন্থী।

জুবায়ের আরও বলেন, বাংলা ভাষা তদ্ভব, তৎসম, আরবি, ফারসি, পর্তুগিজ ও ইংরেজিসহ বিভিন্ন ভাষা থেকে শব্দ গ্রহণ করে বর্তমান রূপ লাভ করেছে। ভাষার প্রশ্নে বিভাজন সৃষ্টি করে জাতিকে দ্বিধাবিভক্ত করার চেষ্টা দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে কাম্য নয় বলেও মন্তব্য করেন তিনি।

বিবৃতিতে তিনি বলেন, ‘ইনকিলাব জিন্দাবাদ’ কোনো নির্দিষ্ট গোষ্ঠীর একচেটিয়া স্লোগান নয়; বরং এটি শোষণ ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক। জনগণের ন্যায্য প্রতিবাদকে ভাষাগত যুক্তিতে খাটো করা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী বলেও উল্লেখ করেন তিনি।

মন্ত্রী যে মন্তব্যে বলেছেন, এ স্লোগান উচ্চারিত হলে তাঁর ‘রক্তক্ষরণ’ হয়—এর জবাবে জুবায়ের বলেন, জনগণের অধিকার হরণ, চাঁদাবাজি, দখলবাজি, ঘুষ-দুর্নীতি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি এবং বিদ্যুৎ-জ্বালানি খাতে অনিয়মের মতো বিষয়গুলোই প্রকৃতপক্ষে জাতির জন্য উদ্বেগের কারণ। তিনি সরকারের প্রতি জনদুর্ভোগ লাঘবে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

বিবৃতির শেষাংশে তিনি মন্ত্রীর বক্তব্য প্রত্যাহারের দাবি জানান এবং ভাষা ও জাতীয় ঐক্যের প্রশ্নে বিভাজন এড়িয়ে চলার আহ্বান জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে রদবদল
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৩৩:৫৫

পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
পর্তুগাল বাংলা প্রেসক্লাবের নতুন কমিটি ঘোষণা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৬:১১

বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
বাগেরহাটে যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
২২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


Follow Us