• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৫:৫৪:৩৬ (03-May-2026)
  • - ৩৩° সে:

বিএনপি সরকার সংস্কার না করে ক্ষমতা ভোগ করতে চায়: আখতার হোসেন

৩ মে ২০২৬ দুপুর ০২:১৩:০২

বিএনপি সরকার সংস্কার না করে ক্ষমতা ভোগ করতে চায়: আখতার হোসেন

ডেস্ক রিপোর্ট: জাতীয় নাগরিক পার্টির সদস্য সচিব আখতার হোসেন বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সংস্কার প্রক্রিয়া থেকে সরে এসে নিরঙ্কুশ ক্ষমতা ভোগের দিকে ঝুঁকছে।

৩ মে রোববার রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জাতীয় কনভেনশনে বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

Ad
Ad

আখতার হোসেন বলেন, গণভোট সম্পন্ন হওয়ার পর বিএনপি কোন বিষয়ে সম্মত বা অসম্মত তা আর মুখ্য বিষয় নয়। ক্ষমতার অজুহাতে বিএনপি সরকার সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে আগ্রহী নয় বরং তারা ক্ষমতাকে নিরঙ্কুশভাবে ভোগ করতে চায়।

Ad

তিনি আরও বলেন, নির্বাচিত প্রতিনিধিদের ওপর অর্পিত দায়িত্বকে এখনো অনেকেই ক্ষমতার দৃষ্টিকোণ থেকেই দেখছেন, যা গণতান্ত্রিক চেতনার পরিপন্থী।

তিনি জানান, ঐকমত্য কমিশনের আলোচনায় এনসিপি বারবার দেশের বর্তমান সাংবিধানিক সংকট নিরসনে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান প্রণয়নের প্রস্তাব দেয়। তবে বিএনপি সংসদের মাধ্যমেই সংবিধান সংশোধনের পক্ষে অবস্থান নেয়।

আখতার হোসেন আরও বলেন, নির্বাচনের আগে বিএনপি গণভোটে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ছিল, কারণ তারা আশঙ্কা করেছিল ‘না’ বললে জনসমর্থন হারাতে পারে।

তিনি বলেন, নির্বাচন শেষে জনগণ নিষ্ক্রিয় হয়ে গেছে এমন ধারণা সঠিক নয়। জনগণ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং ভবিষ্যতে সরকার কতটা কার্যকর আইন প্রণয়ন করতে পারে, সেটিই হবে তাদের মূল্যায়নের প্রধান ভিত্তি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us