• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই চৈত্র ১৪৩২ সন্ধ্যা ০৭:৫৮:৩৭ (24-Mar-2026)
  • - ৩৩° সে:

আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা

৪ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১০:২৮:৫০

আলবাসেতেকে হারিয়ে কোপা দেল রের সেমিফাইনালে বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক: আলবাসেতের স্বপ্ন ভেঙে কোপা দেল রের সেমিফাইনাল নিশ্চিত করলো বার্সেলোনা। প্রতিপক্ষের মাঠে ৩ ফেব্রুয়ারি মঙ্গলবার রাতে কোয়ার্টার-ফাইনালে ২-১ গোলে জিতেছে বার্সেলোনা।

এদিন, প্রতিপক্ষের মাঠে ম্যাচের ৩৯ মিনিটে লামিন ইয়ামালের দারুণ ভলিতে লিড নেয় বার্সা। এরপর দ্বিতীয়ার্ধে ৫৬ মিনিটে রাশফোর্ডের কর্নারে হেডে ব্যবধান দ্বিগুণ করেন রোনাল্ড আরাউহো।

Ad
Ad

শেষ দিকে হাভিয়ের মোরেনো চমৎকার গোলে ম্যাচ জমিয়ে দিলেও, শেষরক্ষা করতে পারেনি আলবাসেতে। এরপর ম্যাচের ৯০তম মিনিটে আলবাসেতের জালে বল পাঠান ফেররান তরেস। তবে তিনিই অফসাইডে থাকায় গোল মেলেনি। শেষ পর্যন্ত লিড ধরে রেখে জয় নিয়ে ফেরে বার্সা।

Ad

পুরো ম্যাচে ৭৩ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৭টি শট নেয় বার্সেলোনা। যার মধ্যে মোট সাতটি শট ছিল লক্ষ্যে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
জামিন পেলেন ইনু, মেনন ও বিচারপতি মানিক
২৪ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৬:২৪:৩৬






Follow Us