• ঢাকা
  • |
  • শুক্রবার ২৯শে ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:৪৫:৩০ (13-Mar-2026)
  • - ৩৩° সে:
ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ‘ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্ট’ এ এসি মেরামতের সময় শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ড ঘটে। এ ঘটনায় হোটেলের চারজন কর্মী দগ্ধ হন।১৩ মার্চ শুক্রবার ভোরে এই দুর্ঘটনা ঘটে।দগ্ধ কর্মীরা হলেন- মনসুর (৩২), আব্দুল মতিন (৬৭), মাহিন (১৭) এবং আব্দুল জলিল (৬৭)। তারা সবাই হোটেলের কারিগরি ও রক্ষণাবেক্ষণ কাজের সঙ্গে যুক্ত ছিলেন। তাদের দ্রুত উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।আহতরা জানান, ভোরে হোটেলের এসি মেরামতের কাজ চলাকালীন হঠাৎ শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে উপস্থিত চারজন কর্মী দগ্ধ হন। সহকর্মীরা তাদের দ্রুত উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসেন। হোটেল কর্তৃপক্ষ ঘটনার বিস্তারিত তথ্য দিতে অনিচ্ছুক ছিলেন।বার্ন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানিয়েছেন, মনসুরের শরীরের ২১ শতাংশ দগ্ধ হওয়ায় তার অবস্থা আশঙ্কাজনক এবং হাসপাতালে ভর্তি রাখা হয়েছে। বাকি তিনজনের মধ্যে আব্দুল মতিন ৫ শতাংশ, মাহিন ৫ শতাংশ এবং আব্দুল জলিল ৮ শতাংশ দগ্ধ হয়েছেন। তাদের সবাইকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।