• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:১৮:২২ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

ভৈরবে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৪

১৭ ফেব্রুয়ারি ২০২৪ সকাল ১১:৩১:৫৯

ভৈরবে ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ আটক ৪

ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরবে ট্রাক ভর্তি ৩০০ বস্তা ভারতীয় চিনিসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। ১৬ ফেব্রুয়ারি শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার ট্রমা হাসপাতালের সামন থেকে তাদের আটক করা হয়।

Ad

আটকরা হলো, ঝালকাঠির রাজাপুর উপজেলার শাহজাহান হাওলাদারের ছেলে শাহিন হাওলাদার (৩৮), জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার জোয়ানেরচর (মুন্সি পাড়া) গ্রামের আজিজুলের ছেলে শাওন (২৫), নাটোরের লালপুর উপজেলার গোপালপুর গ্রামের হাসিম উদ্দিনের ছেলে আসিফ হোসেন (২৪) ও একই উপজেলার   ইন্নাত (৩৫)।

Ad
Ad

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-সিলেট মহাসড়কের উপজেলার ট্রমা হাসপাতালের সামনে থেকে একটি ট্রাক আটক করা হয়। পরে আটক করা ট্রাক থেকে ৩০০ বস্তা (১৫ হাজার কেজি) চিনি জব্দ করা হয়, যার আনুমানিক মূল্য ২০ লাখ ২৫ হাজার টাকা। এ সময় ৪ জনকে আটক করেছে পুলিশ।

এ বিষয়ে ভৈরব থানার অফিসার ইনচার্জ মো. শফিকুল ইসলাম বলেন, আটকদের বিরুদ্ধে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪



কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
কালিয়াকৈরের মোটরসাইকেল দুর্ঘটনায় যুবক নিহত
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫১:৪৯


Follow Us