• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ সকাল ০৭:০৭:০৫ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

নওগাঁয় গাঁজা-ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

১৮ আগস্ট ২০২৫ বিকাল ০৪:১২:১৫

নওগাঁয় গাঁজা-ফেন্সিডিল ও দেশীয় অস্ত্রসহ মাদক কারবারি গ্রেফতার

নওগাঁ প্রতিনিধি: র‍্যাব-৫, সিপিসি-২, নাটোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে মান্দা থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৯৩.৩ কেজি গাঁজা ও ২১ বোতল ফেন্সিডিল এবং ৪টি দেশীয় অস্ত্র (রামদা) উদ্ধার করা হয়। এ সময় একজন চিহ্নিত ও কুখ্যাত মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

Ad

র‍্যাব-৫ এর এক বিশেষ প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সাথে জড়িত ছিল এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অস্ত্রের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মান্দা থানায় মামলা দায়ের করা হয়েছে।

Ad
Ad

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, “মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। সমাজ থেকে এই ধরনের অপরাধ নির্মূল করতে আমরা বদ্ধপরিকর।’

এ অভিযানের মাধ্যমে র‍্যাব-৫ আবারও প্রমাণ করলো যে, তারা দেশের আইন-শৃঙ্খলা রক্ষায় সদা প্রস্তুত এবং মাদক ও অস্ত্র ব্যবসার বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
গুরুতর আহত ৪৭৪ জুলাই যোদ্ধার গেজেট প্রকাশ
৫ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২৩:৩৭





ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
ঘোড়াঘাটে বিজিবি'র চেকপোস্টে তল্লাশি অভিযান
৫ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫২:৩৩





Follow Us