দৌলতখান (ভোলা) প্রতিনিধি: ভোলার দৌলতখানে মিলন নামের এক ব্যক্তির ফলনশীল কলা গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫০ হাজার টাকার ক্ষতি হয়েছে। ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
২৮ মার্চ শনিবার সকাল ১০টায় উপজেলার চরখলিফা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মিলন চৌধুরীর বাড়িতে এ ঘটনা ঘটে।


ভুক্তভোগী মিলনের স্ত্রী আয়েশা বেগম জানান, প্রায় কয়েক বছর ধরে কলা বাগানের জমিটি ক্রয় সূত্রে মিলন গংরা কলাগাছ চাষ করে আসছেন। হঠাৎ করে পাশ্ববর্তী শফিক গংরা জোরপূর্বক তাদের দাবি করে আজ সকালে শফিকের স্ত্রী ইয়াছমিন, দেওর আক্তারসহ দলবল নিয়ে ফলনযোগ্য কলা গাছগুলো পরিকল্পিতভাবে কেটে নষ্ট করে দেয়। যার ফলে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। তারা এ ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

এ বিষয়ে অভিযুক্ত ইয়াছমিন জানান, এই জমি ও কলা বাগান আমাদের তাই কেটেছি।
দৌলতখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম সিকদার জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available