• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৯শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৩৩:৩৩ (12-May-2026)
  • - ৩৩° সে:

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪ ভারতীয় গরু জব্দ

১২ মে ২০২৬ দুপুর ০১:৩১:৩৮

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির অভিযানে ৪ ভারতীয় গরু জব্দ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ৪টি ভারতীয় গরু জব্দ করেছে ৫৩ বিজিবি। জব্দ গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ৩ লাখ টাকা।

১১ মে সোমবার দিবাগত রাত ১২টা ৪৫ মিনিটে ৫৩ বিজিবির একটি বিশেষ টহলদল জেলার সদর উপজেলার সূর্যনারায়নপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এ অভিযান পরিচালনা করে।

Ad
Ad

বিজিবি সূত্র জানায়, জহুরপুরটেক বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শূন্যরেখা থেকে প্রায় ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অভিযান চালিয়ে গরুগুলো জব্দ করা হয়। পরে জব্দ গরু চাঁপাইনবাবগঞ্জ শুল্ক কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।

Ad

বিজিবি আরও জানায়, চলতি মে মাসে ৫৩ বিজিবি তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিভিন্ন অভিযানে মোট ১২টি গরু জব্দ করেছে। এসব গরুর আনুমানিক বাজার মূল্য প্রায় ২০ লাখ টাকা।

চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি সব ধরনের অবৈধ চোরাচালান প্রতিরোধে বিজিবি নিরলসভাবে কাজ করছে। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে সম্ভাব্য গরু চোরাচালান ঠেকাতে সীমান্তের দুর্গম এলাকা ও নদীপথে অতিরিক্ত টহল, চেকপোস্ট পরিচালনা এবং গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
হাম ও উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
১২ মে ২০২৬ বিকাল ০৩:২৭:৫৬











Follow Us