• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ৩০শে মাঘ ১৪৩২ সকাল ০৬:৫৯:৪৯ (12-Feb-2026)
  • - ৩৩° সে:

টাঙ্গাইলে ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট চলছে

৩ সেপ্টেম্বর ২০২৩ সকাল ১১:৫১:২৯

টাঙ্গাইলে ম্যাটস শিক্ষার্থীদের ধর্মঘট চলছে

টাঙ্গাইল প্রতিনিধি: চার দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ও ছাত্র ধর্মঘট করছেন টাঙ্গাইলের ম্যাটস শিক্ষার্থীরা।

Ad

২ সেপ্টেম্বর শনিবার দুপুরে টাঙ্গাইল ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের সামনে এ কর্মসূচি পালন করেন তারা।

Ad
Ad

এ সময় ইন্টার্নশিপ বহাল, অসংগতিপূর্ণ কোর্স কারিকুলাম সংশোধন, অ্যালাইড হেলথ বোর্ড বাতিল করে মেডিক্যাল এডুকেশন বোর্ড অব বাংলাদেশের নামে স্বতন্ত্র বোর্ড গঠন, কর্মসংস্থান সৃজন ও দ্রুত নিয়োগ এবং বঙ্গবন্ধুর পঞ্চমবার্ষিক পরিকল্পনা অনুযায়ী উচ্চশিক্ষা প্রদানের দাবি তোলেন তারা। এসব দাবিতে গত ১৬ আগস্ট থেকে ক্লাস বর্জন করে আন্দোলন করছেন টাঙ্গাইল ম্যাটসের শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, দাবি আদায় না হওয়া পর্যন্ত ক্লাসে ফিরবেন না তারা। দাবিগুলো বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন ম্যাটস শিক্ষার্থীরা।

মানববন্ধনে শিক্ষার্থী কায়েস আহমেদ, সৈকত জাহান আকাশ, শাহরিয়ার কবির, আখি বকল, নাইম হাসানসহ শতাধিক ম্যাটস শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
আজ ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
১২ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ০৬:৩২:৩০




রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
রিজভীকে দেখতে হাসপাতালে তারেক রহমান
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৯:২২:৫০


ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
ভোটের আগে সারাদেশে নিরাপত্তা জোরদার
১১ ফেব্রুয়ারি ২০২৬ রাত ০৮:২৪:৫৮



কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
কুষ্টিয়া দৌলতপুরে ভোটের আগের দিন অস্ত্র উদ্ধার
১১ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৩৪


Follow Us