• ঢাকা
  • |
  • শুক্রবার ২৪শে মাঘ ১৪৩২ বিকাল ০৩:২৭:৪৩ (06-Feb-2026)
  • - ৩৩° সে:

জবির বিষয় সমাধানযোগ্য, আন্দোলনের দরকার ছিল না: শিক্ষা উপদেষ্টা

১২ নভেম্বর ২০২৪ বিকাল ০৩:৪১:০১

জবির বিষয় সমাধানযোগ্য, আন্দোলনের দরকার ছিল না: শিক্ষা উপদেষ্টা

জবি প্রতিনিধি: অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) বিষয় এত সহজে সমাধানযোগ্য যে আন্দোলনের দরকার ছিল না। ১২ নভেম্বর মঙ্গলবার সচিবালয়ে ছাত্র এবং শিক্ষক প্রতিনিধিদের সাথে আলাপকালে তিনি এ কথা বলেন।

Ad

শিক্ষা উপদেষ্টা বলেন, কেরানীগঞ্জে একটা নতুন ক্যাম্পাসের অনুমোদন একনেকে নেওয়া হয়েছে, যা তারা জানে না। সেখানে হল থেকে শুরু করে সব থাকবে। এটা ঘিরে মহাপরিকল্পনা আছে, এটাকে অন্তর্বর্তী সরকারের মেগা প্রকল্পই বলা চলে।

Ad
Ad

তিনি বলেন, ‘চলমান প্রকল্পগুলোর কার্যক্রমও থেমে নেই, কাজ চলবে। শিক্ষার্থীরা অনেক জায়গায় দুর্নীতি হয়েছে বলে জানিয়েছে, তা তদন্ত করা হবে বলেছি। শিক্ষার্থীরা সেনাবাহিনীর মাধ্যমে প্রকল্পের বাস্তবায়ন চাইছে, তাও ভাবা হবে ও মন্ত্রণালয় সহায়তা করবে।’

উল্লেখ্য, সোমবার সকালে ৫ দফা দাবিতে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে গণপদযাত্রা কর্মসূচি পালন করেন জবি শিক্ষার্থীরা। এ সময় সচিবালয়ের সামনের সড়ক অবরোধও করেন বিক্ষুব্ধরা। পরে শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন তারা। পরে আলোচনায় বসার সিদ্ধান্তে দিনে কর্মসূচি স্থগিত করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
যমুনার সামনে থেকে সরে গেলেন আন্দোলনকারীরা
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৪৩

বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
বকশিগঞ্জে জামায়াত নেতার সংবাদ সম্মেলন
৬ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:১৭:৩২

লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
লাল গোলাপ-কালো শাড়িতে তানজিন তিশা
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৫৯:৫৫



বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
বিএনপির ৮ ফেব্রুয়ারির সমাবেশ বাতিল
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪৭:৩৬

প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
প্রধান উপদেষ্টার বাসভবন এলাকায় ১৪৪ ধারা জারি
৬ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ০২:৪২:১৪




Follow Us