• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ১২:২৬:২৮ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল

১২ এপ্রিল ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:২৪

ফার্নেস তেলের দাম লিটারে ২৪ টাকা বাড়ল

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ উৎপাদন, ভারী শিল্পকারখানা এবং জাহাজের বয়লারে ব্যবহৃত ফার্নেস তেলের দাম প্রতি লিটারে ২৪ টাকা ৫৯ পয়সা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন দামে প্রতি লিটার ফার্নেস তেলের মূল্য ৭০ টাকা ১০ পয়সা থেকে বেড়ে হয়েছে ৯৪ টাকা ৬৯ পয়সা।

১২ এপ্রিল রোববার বিইআরসি এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। নতুন মূল্য আজ রাত ১২টা থেকে কার্যকর হবে।

এর আগে ফার্নেস তেলের দাম নির্ধারণ করত বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। তবে অন্তর্বর্তী সরকার এ ক্ষমতা বিইআরসির হাতে দেওয়ার পর গত ফেব্রুয়ারিতে প্রথমবারের মতো সংস্থাটি দাম ঘোষণা করে। এবার দ্বিতীয়বারের মতো দাম সমন্বয় করা হলো।

বিপিসির অধীন চারটি তেল বিপণনকারী প্রতিষ্ঠান- পদ্মা, মেঘনা, যমুনা ও স্ট্যান্ডার্ড এশিয়াটিক অয়েল নতুন দামে ফার্নেস তেল বিক্রি করবে। এ তেলের প্রধান ক্রেতা হলো সরকারি বিদ্যুৎ উৎপাদনকারী সংস্থা বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি)।

উল্লেখ্য, সর্বশেষ ২০২৪ সালের ২ আগস্ট নির্বাহী আদেশে ফার্নেস তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। পরে মূল্য নির্ধারণের ক্ষমতা বিইআরসির কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘ প্রক্রিয়ার পর গণশুনানি শেষে নতুন এই মূল্য নির্ধারণ করা হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫





Follow Us