• ঢাকা
  • |
  • সোমবার ২১শে বৈশাখ ১৪৩৩ দুপুর ০১:৩৪:৪৮ (04-May-2026)
  • - ৩৩° সে:

হরমুজ প্রণালীতে মার্কিন মিশন, যুদ্ধবিরতি লঙ্ঘনের হুঁশিয়ারি তেহরানের

৪ মে ২০২৬ সকাল ১০:৫৪:৪৪

হরমুজ প্রণালীতে মার্কিন মিশন, যুদ্ধবিরতি লঙ্ঘনের হুঁশিয়ারি তেহরানের
“ফাইল ছবি”

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালীতে মার্কিন নৌ-মিশন ঘোষণা ঘিরে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ‘প্রজেক্ট ফ্রিডম’ নামে একটি নৌ-অভিযানের ঘোষণা দিয়েছেন। এ মিশনের মাধ্যমে প্রণালীতে আটকে পড়া জাহাজগুলোকে নিরাপদে বের করে আনা হবে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এ মিশন শুরু হতে পারে বলে জানা গেছে।

তবে ইরান এ উদ্যোগকে যুদ্ধবিরতি লঙ্ঘন হিসেবে উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছে। দেশটির শীর্ষ আইনপ্রণেতা ইব্রাহিম আজিজি সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের যেকোনো হস্তক্ষেপ যুদ্ধবিরতি ভঙ্গ হিসেবে বিবেচিত হবে।

Ad
Ad

এদিকে, যুদ্ধ অবসানে ইরানের দেওয়া ১৪ দফা প্রস্তাবের বিষয়ে ওয়াশিংটনের প্রতিক্রিয়া মূল্যায়ন করছে তেহরান। এর আগে ট্রাম্প প্রশাসন ওই প্রস্তাবকে ‘গ্রহণযোগ্য নয়’ বলে মন্তব্য করে।

Ad

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের উত্তেজনা আরও বাড়িয়ে ইসরায়েল লেবাননে হামলা অব্যাহত রেখেছে। এতে পাঁচজন চিকিৎসাকর্মী আহত হয়েছেন। একই সঙ্গে গাজায় নিজেদের নিয়ন্ত্রণ এলাকা বাড়িয়ে তথাকথিত ‘অরেঞ্জ লাইন’ ঘোষণাও দিয়েছে দেশটি।

সামগ্রিক পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।  
      
সূত্র: আল জাজিরা

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us