• ঢাকা
  • |
  • বুধবার ২৩শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৩১:০৫ (06-May-2026)
  • - ৩৩° সে:

ইরানে হঠাৎ ৫ মাত্রার ভূমিকম্প

৬ মে ২০২৬ দুপুর ০২:১৫:২১

ইরানে হঠাৎ ৫ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিম ইরানে ৫ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে তেহরান বিশ্ববিদ্যালয়ের সিসমোলজিক্যাল সেন্টার। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

৫ মে মঙ্গলবার রাত ১২টা ২৩ মিনিটে স্থানীয় সময় কেরমানশাহ প্রদেশের গিলান-এ-গারব এলাকার কাছে ভূমিকম্পটি অনুভূত হয়। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের প্রায় ৯ কিলোমিটার গভীরে।

Ad
Ad

ইরান ভূমিকম্পপ্রবণ দেশ হিসেবে পরিচিত। সাম্প্রতিক বছরগুলোতে দেশটিতে একাধিক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর মধ্যে সবচেয়ে ভয়াবহ ছিল ২০০৩ সালে বাম শহরের ভূমিকম্প, যার মাত্রা ছিল ৬ দশমিক ৭। ওই ঘটনায় কমপক্ষে ৩৪ হাজার মানুষের প্রাণহানি ঘটে।

Ad

এছাড়া ২০২২ সালের জুলাই মাসে পারস্য উপসাগর সংলগ্ন হরমোজগান প্রদেশে ৬ দশমিক ১ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত পাঁচজন নিহত এবং ৮০ জনের বেশি মানুষ আহত হন।

সর্বশেষ ভূমিকম্পটি তুলনামূলকভাবে কম মাত্রার হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো গেছে বলে ধারণা করা হচ্ছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










ইরানে হঠাৎ ৫ মাত্রার ভূমিকম্প
ইরানে হঠাৎ ৫ মাত্রার ভূমিকম্প
৬ মে ২০২৬ দুপুর ০২:১৫:২১


Follow Us