• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ দুপুর ০১:৪৭:০৯ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

২৬ মে ২০২৬ সকাল ০৮:২৬:৫৩

শান্তি চুক্তির ৩০ দিন পর হরমুজ প্রণালি খুলে দেবে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান বৈরিতা নিরসনে সম্ভাব্য একটি চুক্তির অংশ হিসেবে হরমুজ প্রণালি পুনরায় উন্মুক্ত করার পরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। জাপানের সংবাদপত্র নিক্কেই এ তথ্য জানিয়েছে।

সংবাদপত্রটির প্রতিবেদন অনুযায়ী, দুই দেশের মধ্যে শান্তিচুক্তি সম্পন্ন হওয়ার পরবর্তী ৩০ দিনের মধ্যে ইরান হরমুজ প্রণালিতে পাতা মাইন অপসারণের কাজ শুরু করবে। এই সময়সীমা শেষ হলে বিশ্বের সব দেশের জাহাজ নিরাপদ ও অবাধে প্রণালি দিয়ে চলাচল করতে পারবে। একই সঙ্গে ইরান জাহাজ চলাচলের ওপর আর কোনো ট্রানজিট ফি আদায় করবে না বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এদিকে, সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা চলার মধ্যেই ইরানে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। মার্কিন সামরিক বাহিনীর দাবি, ইরানের ক্ষেপণাস্ত্রঘাঁটি ও মাইন পেতে রাখার চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্য করে ‘আত্মরক্ষার্থে’ এই হামলা চালানো হয়েছে। তবে একই সময়ে ইরান জানিয়েছে, আলোচনায় কিছু অগ্রগতি হলেও দ্রুত কোনও চুক্তি হওয়ার সম্ভাবনা নেই।

সংবাদমাধ্যম বিবিসি বলছে, মার্কিন সামরিক বাহিনী দক্ষিণ ইরানে নতুন করে হামলা চালিয়েছে। যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানায়, ইরানের ক্ষেপণাস্ত্র স্থাপনা এবং মাইন পেতে রাখার চেষ্টা করা নৌযানগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। তাদের দাবি, এসব হামলা ‘আত্মরক্ষার্থে’ চালানো হয়েছে এবং এর উদ্দেশ্য ছিল ‘ইরানি বাহিনীর হুমকি থেকে মার্কিন সেনাদের সুরক্ষা দেয়া’।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫





Follow Us