• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৩:৫৮ (03-May-2026)
  • - ৩৩° সে:

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

৩ মে ২০২৬ সকাল ১১:৩২:০৮

১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ডেস্ক রিপোর্ট: দীর্ঘ ২২ বছর পর আগামী ১৬ মে চাঁদপুর সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এ উপলক্ষে জেলায় ব্যাপক প্রস্তুতি ও সাংগঠনিক তৎপরতা শুরু হয়েছে।

২ মে শনিবার বিকেলে চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক এ তথ্য নিশ্চিত করেন।

Ad
Ad

দলীয় সূত্র জানায়, সফরকে কেন্দ্র করে ইতোমধ্যে জেলা প্রশাসন ও স্থানীয় নেতারা সম্ভাব্য বিভিন্ন ভেন্যু পরিদর্শন করেছেন। পাশাপাশি প্রস্তুতি সভা, প্রচার কার্যক্রম এবং মাঠপর্যায়ের সাংগঠনিক তৎপরতা জোরদার করা হয়েছে।

Ad

দলের শীর্ষ নেতার আগমনকে ঘিরে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। সফরকালে তারেক রহমান খাল খনন প্রকল্প, ফ্যামিলি কার্ড বিতরণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং চাঁদপুর মেডিকেল কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করবেন বলে জানা গেছে। এছাড়া তিনি সুধী সমাবেশ এবং একটি বিশাল জনসভায় যোগ দেবেন।

সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘সবশেষ ২০০৪ সালে তারেক রহমান চাঁদপুর সফরে এসেছিলেন। দীর্ঘ সময় পর তিনি আবার আসছেন—এটি আমাদের জন্য গর্ব ও আবেগের বিষয়। চাঁদপুরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।’

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us