• ঢাকা
  • |
  • রবিবার ২৭শে বৈশাখ ১৪৩৩ রাত ০৮:৪৬:২৫ (10-May-2026)
  • - ৩৩° সে:

স্থানীয় সরকার নির্বাচন

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

১০ মে ২০২৬ বিকাল ০৫:৩৫:২১

১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা এনসিপির

অনলাইন ডেস্ক: আসন্ন স্থানীয় সরকার নির্বাচনের জন্য প্রাথমিকভাবে ১০০ উপজেলা ও পৌরসভায় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

১০ মে রোববার বিকেলে দলের অস্থায়ী কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মুখ্য সংগঠক সারজিস আলম।

Ad
Ad

সংবাদ সম্মেলনে তিনি বলেন, স্থানীয় সরকার নির্বাচনের জন্য এক হাজারের বেশি আবেদন জমা পড়েছিল। সেখান থেকে প্রাথমিকভাবে ১০০ জনের নাম ঘোষণা করা হয়েছে।

Ad

সারজিস আলম আরও বলেন, আগামী ঈদের আগেই দ্বিতীয় ধাপে আরও ১০০ জন প্রার্থীর নাম ঘোষণা করা হতে পারে। এ মাসের ২০ তারিখের মধ্যে দ্বিতীয় ধাপের তালিকা প্রকাশের আশা করছে দলটি। প্রার্থী ঘোষণা প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলবে বলেও জানান তিনি।

তিনি বলেন, সারা দেশ থেকে এনসিপির বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তি, নেতৃত্বদানকারী সদস্য এবং অন্যান্য রাজনৈতিক দলের গ্রহণযোগ্য ও পরিশ্রমী ব্যক্তিরাও এনসিপির প্রার্থী হওয়ার জন্য আবেদন করতে পারবেন। তবে যাদের বিরুদ্ধে জুলুম, ফ্যাসিবাদ বা অপরাধে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে, তাদের বিবেচনায় নেওয়া হবে না।

এনসিপির মুখ্য সংগঠক জানান, যাচাই-বাছাই শেষে অন্যান্য রাজনৈতিক দল থেকে আগ্রহী ও যোগ্য ব্যক্তিদেরও প্রার্থী হওয়ার সুযোগ দেওয়ার চেষ্টা করা হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us