• ঢাকা
  • |
  • বুধবার ১৬ই বৈশাখ ১৪৩৩ বিকাল ০৪:৪৭:৩১ (29-Apr-2026)
  • - ৩৩° সে:

বাবর আজমের সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার জালমি

২৯ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪১:১৭

বাবর আজমের সেঞ্চুরিতে ফাইনালে পেশোয়ার জালমি

স্পোর্টস ডেস্ক: পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দুর্দান্ত ফর্মে ফিরেছেন বাবর আজম। তার রেকর্ডগড়া সেঞ্চুরিতে কোয়ালিফায়ার ম্যাচে ইসলামাবাদ ইউনাইটেডকে বড় ব্যবধানে হারিয়ে ফাইনালে উঠেছে পেশোয়ার জালমি।

করাচিতে অনুষ্ঠিত ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২১ রান সংগ্রহ করে পেশোয়ার। ইনিংসের মূল ভরসা ছিলেন বাবর আজম, যিনি ৫৯ বলে ১০৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার ব্যাটিংয়ে ছিল ১২টি চার ও ৪টি ছক্কা। এছাড়া কুশল মেন্ডিস ৪১, মোহাম্মদ হারিস ৩৫ এবং অ্যারন হার্ডি ২০ রান যোগ করেন।

Ad
Ad

চলতি আসরে এটি বাবরের দ্বিতীয় সেঞ্চুরি। এই পারফরম্যান্সের মাধ্যমে তিনি পিএসএলে সর্বোচ্চ সেঞ্চুরির তালিকায় উসমান খানের সঙ্গে যৌথভাবে শীর্ষে উঠে এসেছেন।

Ad

জবাবে ব্যাট করতে নেমে শুরুতে ভালো অবস্থানে থাকলেও ধারাবাহিক উইকেট হারিয়ে চাপে পড়ে ইসলামাবাদ ইউনাইটেড। শাদাব খান-এর দল শেষ পর্যন্ত ১৫১ রানে অলআউট হয় এবং ৭০ রানের বড় ব্যবধানে হেরে যায়।

দলের পক্ষে সর্বোচ্চ ৪৪ রান করেন সামির মিনহাস। শাদাব খান করেন ২৫, ইমাদ ওয়াসিম ২২ এবং ডেভন কনওয়ে ২০ রান। এই জয়ে পেশোয়ার জালমি নিশ্চিত করেছে পিএসএল ফাইনালের টিকিট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
প্রতি লিটার সয়াবিন তেলের দাম বাড়ল ৪ টাকা
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৪:৪৩:৩৬



হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
হট লুকে দর্শকদের নজর কাড়লেন খুশি কাপুর
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৭:১৬


রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
রিজওয়ানার থাবায় গণস্বাস্থ্য কেন্দ্র
২৯ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪০:১৯




সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
সংসদে হঠাৎ অসুস্থ হাফেজ মুহা. রবিউল বাশার
২৯ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৮:২৩


Follow Us