• ঢাকা
  • |
  • রবিবার ২০শে বৈশাখ ১৪৩৩ বিকাল ০৩:৫৯:০৪ (03-May-2026)
  • - ৩৩° সে:

৩-০ গোলে এগিয়েও পরাজয় দেখল মেসিরা

৩ মে ২০২৬ সকাল ১০:০৮:২৫

৩-০ গোলে এগিয়েও পরাজয় দেখল মেসিরা

স্পোর্টস ডেস্ক: যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) এক অবিশ্বাস্য ম্যাচে লিওনেল মেসির ইন্টার মায়ামি ৩-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানে পরাজিত হয়েছে অরল্যান্ডো সিটির বিপক্ষে।

আজ রোববার বাংলাদেশ সময় ভোরে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় ইন্টার মায়ামি। লিওনেল মেসির নেতৃত্বে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে দলটি।

Ad
Ad

ম্যাচের তৃতীয় মিনিটেই এগিয়ে যায় মায়ামি। টেলাস্কো সেগোভিয়ার ক্রস থেকে হেডে গোল করেন মিকায়েল। এরপর ২৫তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সেগোভিয়া। লুইস সুয়ারেজ ও মেসির সমন্বয়ে গড়া আক্রমণ থেকে আসে দ্বিতীয় গোলটি।

Ad

প্রথমার্ধের মাঝামাঝি সময়ে দূরপাল্লার এক দৃষ্টিনন্দন শটে ব্যবধান ৩-০ করেন মেসি। তখন ম্যাচ একতরফা হয়ে যাওয়ারই ইঙ্গিত মিলছিল।

তবে বিরতির আগেই একটি গোল শোধ করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় অরল্যান্ডো সিটি। দ্বিতীয়ার্ধে বদলে যায় পুরো চিত্র। রক্ষণে দুর্বলতা ও আক্রমণে অতিরিক্ত ঝুঁকি নেওয়ার সুযোগ কাজে লাগায় প্রতিপক্ষ।

দ্বিতীয়ার্ধে হ্যাটট্রিক করেন মার্টিন ওজেদা। তার দ্বিতীয় ও তৃতীয় গোলের মাধ্যমে ম্যাচ ৩-৩ সমতায় ফেরে অরল্যান্ডো সিটি।

অতিরিক্ত সময়ে আসে নাটকীয় মোড়। টায়রিস স্পাইসারের গোলে ৪-৩ ব্যবধানে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি, যা শেষ পর্যন্ত ম্যাচের ফল নির্ধারণ করে দেয়।

এই পরাজয়ে ঘরের মাঠে বড় সুযোগ হাতছাড়া করল ইন্টার মায়ামি। একই সঙ্গে নতুন স্টেডিয়াম উদ্বোধনের পর থেকে টানা চার ম্যাচে জয়হীন রইল দলটি।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ












Follow Us