• ঢাকা
  • |
  • বুধবার ২৭শে জ্যৈষ্ঠ ১৪৩৩ সকাল ১১:৫৫:২৫ (10-Jun-2026)
  • - ৩৩° সে:

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

১০ জুন ২০২৬ সকাল ০৯:৩৭:০০

প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

ডেস্ক রিপোর্ট: প্রধানমন্ত্রীর লাল টেলিফোনের তার চুরির ঘটনার রেশ না কাটতেই এবার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় থেকে একান্ত সচিবের ব্যবহৃত ল্যাপটপ চুরির ঘটনা ঘটেছে। এতে মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে।

৯ জুন মঙ্গলবার দুপুরে প্রবাসী কল্যাণ ভবনের ১৬তলায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে। চুরি হওয়া ল্যাপটপটি এইচপি ব্র্যান্ডের, যা প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া-প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক) ড. মো. শাকিরুল ইসলাম খান শাকিলের একান্ত সচিব মো. ইমামুল হাফিজ নাদিম ব্যবহার করতেন।

একই তলায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (প্রতিমন্ত্রী পদমর্যাদা) ড. মাহাদি আমিন এবং প্রতিমন্ত্রী নুরুল হক নুরের দপ্তর রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক সূত্রে জানা যায়, দুপুরে একান্ত সচিব তার কক্ষে প্রবেশের কিছুক্ষণ পরই টেবিল থেকে ল্যাপটপটি নিখোঁজ হয়। সে সময় বিদ্যুৎ বিভ্রাট ছিল এবং কক্ষে লোকসমাগমও ছিল। পরে আশপাশে খোঁজাখুঁজি করেও ল্যাপটপটির সন্ধান মেলেনি।

সিসিটিভি ফুটেজে খয়েরি রঙের শার্ট ও অ্যাশ রঙের প্যান্ট পরা প্রায় ৪৫-৫০ বছর বয়সী এক ব্যক্তিকে একটি কালো ব্যাগ নিয়ে ভবন থেকে বের হতে দেখা গেছে বলে দাবি করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, ব্যাগে চুরি হওয়া ল্যাপটপ থাকতে পারে, তবে বিষয়টি এখনো আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়নি।

ঘটনার পর মন্ত্রণালয়ের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতা নিয়ে কর্মকর্তাদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। একাধিক কর্মকর্তা জানান, ১৬ তলায় পর্যাপ্ত নিরাপত্তা নেই এবং দর্শনার্থীদের অবাধ চলাচল রয়েছে, যা গুরুত্বপূর্ণ দপ্তরের জন্য ঝুঁকিপূর্ণ।

তাদের অভিযোগ, লিফট থেকে নেমেই নিরাপত্তা বলয় ছাড়াই দপ্তরে প্রবেশ করা যায়, যা নিরাপত্তা ব্যবস্থার বড় দুর্বলতা।

প্রবাসী কল্যাণ ভবনের নিরাপত্তা ইনচার্জ পিসি আশরাফুল আলম বলেন, ঘটনার পরপরই উপস্থিত ব্যক্তিদের ব্যাগ তল্লাশি করা হয়। তিনি জানান, ভবনে মাত্র ২২ জন আনসার সদস্য দায়িত্ব পালন করছেন, যা পুরো ভবনের নিরাপত্তার জন্য অপ্রতুল।

তিনি আরও বলেন, জনবল বাড়ানো হলে নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা সম্ভব হবে।

এদিকে ল্যাপটপের মালিক মো. ইমামুল হাফিজ নাদিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি পরে জানাবেন বলে জানান। তবে পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

সূত্র: আমার দেশ

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
২০২৬ ফুটবল বিশ্বকাপের সময়সূচি
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৭:২৩

ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
ময়মনসিংহ-জামালপুর রেল যোগাযোগ বন্ধ
১০ জুন ২০২৬ সকাল ১১:৪৬:২৫









Follow Us